২৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

আনন্দ-উচ্ছ্বাসে যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ ও বিদায়

মোঃ রাজু
মোঃ রাজু
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:৩০ পিএম | ৩৪ বার পঠিত

আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

আরও পড়ুন

রাবিতে লেখক ফোরামের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য সত্য ও সঠিক পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে কর্মজীবনে সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনকে নানা অভিজ্ঞতা অর্জন ও নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন পথ ও সম্ভাবনা তৈরি হবে। সেখান থেকে সঠিক পথটি বেছে নেওয়াই হবে তাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই যবিপ্রবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার বিষয়ে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এফবি বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস ও মো. শাহনুর রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

আনন্দ-উচ্ছ্বাসে যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ ও বিদায়

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

আনন্দ-উচ্ছ্বাসে যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ ও বিদায়

২৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
আনন্দ-উচ্ছ্বাসে যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ ও বিদায়
সবুজ চত্বর | ২৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন