জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি (২০২৭) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশ নিতে আগামী ১২ অক্টোবর থেকে অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে পারবেন নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরা। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সুযোগ থাকছে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনের সুনির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের সাহায্যে জানিয়ে দেওয়া হবে।
কারা অংশ নিতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিভিন্ন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাসের সাল নির্ধারণ করে দেওয়া হয়েছে।
-
স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান): ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা।
-
মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস: ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা।
-
এমবিএ: ২০১৩ থেকে ২০২২ সাল।
-
বিএড অনার্স: ২০১৪ থেকে ২০২৩ সাল।
-
বিএসসি ইন ইসিই: ২০১২ থেকে ২০২৩ সাল।
-
এমএসসি ইন সিএসই: ২০১১ থেকে ২০২২ সাল।
-
বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট: ২০১৯ থেকে ২০২৩ সাল।
-
বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট: ২০২০ থেকে ২০২৪ সাল।
আরও পড়ুন সমাবর্তন মানেই নতুন শুরু -
অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ: ২০১৯ থেকে ২০২২ সাল।
-
বিএসসি অনার্স ইন এফডিটি, এএমটি, কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট: ২০২২ থেকে ২০২৩ সাল।
-
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট: ২০১৬ থেকে ২০২৩ সাল।
-
মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম: ২০২০ থেকে ২০২২ সাল।
-
এমপিএড: ২০২০ থেকে ২০২৩ সাল।
-
এমএসএড: ২০১০ থেকে ২০২৪ সাল।
-
অন ক্যাম্পাস এমএএস/এএমবিএ এবং এমফিল/পিএইচডি অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষক: ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণরা।
নিবন্ধন ফি ও পরিশোধের নিয়ম
সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। এর সঙ্গে প্রতিটি সনদের জন্য ৮০০ টাকা বা ১০ ডলার ফি দিতে হবে। তবে কেউ যদি ইতিমধ্যে মূল সনদ তুলে থাকেন, তবে তাঁকে সনদ বাবদ নতুন করে কোনো ফি দিতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ যেকোনো ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধের সুযোগ রয়েছে।
হেল্পডেস্ক
নিবন্ধনসংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ০১৩৪৭ ৫৫২১৫১ থেকে ৭ এবং পেমেন্টসংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭ ৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এ ছাড়া convocation@nu.ac.bd ই-মেইল ঠিকানায়ও যোগাযোগ করার সুযোগ রয়েছে।
