২৩ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ঢাবিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা নিয়ে সেমিনার, চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ০৫:২৪ পিএম | ২১ বার পঠিত

শিক্ষা ও গবেষণার উন্নয়ন, দেশের বিভিন্ন সমস্যা সমাধান এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ঢাবিতে তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শিক্ষামন্ত্রী বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোর মডেল অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১ দশমিক ২৫ শতাংশ। অথচ উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী শিল্প ও সেবা খাতের কারিগরি এবং প্রকৌশল পদগুলোর ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদগুলোর ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে।

তিনি বলেন, এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, শ্রেণিকক্ষের পাঠদান এবং শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে এবং ১৭ কোটি নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ পরিস্থিতিতে নতুন অর্থনীতিতে টিকে থাকতে উচ্চশিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।

উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন তৈরি, শিল্প খাতে বাধ্যতামূলক গবেষণা এবং পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে যুক্ত করতে হবে।

মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণালব্ধ জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সক্ষমতাকে কাজে লাগাতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, কারিকুলাম উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি ও গবেষণা তহবিল বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর জোর দেন।

সেমিনারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি।

সেমিনারে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ঢাবিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা নিয়ে সেমিনার, চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ঢাবিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা নিয়ে সেমিনার, চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

২২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ঢাবিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা নিয়ে সেমিনার, চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
পাঠশালা | ২২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন