২৩ নভেম্বর, ২০২৬
English
Network News BD

যবিপ্রবিতে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ রাজু
মোঃ রাজু
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১০:৫৭ পিএম | ৮ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীনদের স্বাগত জানানো, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও শিক্ষকদের সংবর্ধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার হিসেবে কলমদানি প্রদান করা হয়।

আরও পড়ুন

নবীন-প্রবীণের মিলনমেলায় যবিপ্রবির পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন

অনুষ্ঠানে সভাপতি রিয়াদ পারভেজ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সৎ থাকার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কর্মসূচিগুলো সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে যোগ্য ব্যক্তিদের ওপর সাংগঠনিক দায়িত্ব অর্পণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এ সময় উপস্থিত শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব তাঁর বক্তব্যে বলেন, অ্যাসোসিয়েশনের কার্যক্রম কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঝিনাইদহের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের খোঁজখবর রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকাও সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগের কথা তুলে ধরেন। বক্তব্য শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষকদের উপহার প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আলামিন, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের প্রভাষক সোহেল রানা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা হাসান।

এ সময় সংগঠনের সদস্য, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

যবিপ্রবিতে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

যবিপ্রবিতে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
যবিপ্রবিতে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
সবুজ চত্বর | ২২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন