অজানা ঠিকানার খোঁজে
জান্নাতুন নার্গিস চৈতী
কখনো এ পথে, কখনো সে পথে,
ছুটে চলি অবিরত।
কিন্তু কোথায়? কোন সে দিক?
কেন হারাই পথ প্রতিনিয়ত?

অভিমানী শিউলি
কখনো পাহাড় ডাকে, কখনো নদী টানে,
কখনো নীল আকাশ স্বপ্ন বোনে প্রাণে।
যে পথ ধরেই এগিয়ে যাই,
এই বুঝি পথের শেষ পাই।
কিন্তু বাঁকে বাঁকে দেখি
নতুন পথের রেখা।
কিসের খোঁজে চলি আমি?
কোন সে অদেখা আকুলতা?
অবশেষে থেমে যায় একদিন
পথচলার সেই ডাক,
সামনেই দাঁড়িয়ে সে—
অপেক্ষার শেষ বাঁক।
কী ঘটেছিল তারপর?
উত্তর কি মিলেছিল শেষে?
নাকি নতুন কোনো পথ
জন্ম নিয়েছিল অবশেষে?
শিক্ষার্থী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
