হঠাৎ মানুষ মরে না
মুহিবুল হাসান রাফি
কেউ মরে না হঠাৎ করে
মৃত্যু বলে যা প্রচার করে,পৃথিবীর মানুষে
তা নিতান্তই নিছক ছলনা।

ফাতেমা নূর মৌ-এর কবিতা নদী
কেউ মরে না হঠাৎ করে
মরার আগে মরে যায় বহুভাবে
গোপনে,নীরবে,ধীরে ধীরে,একা।
বহুবার মরে
বন্ধু-প্রিয়জন হারাতে,
তারপর মরে
স্বপ্ন ও বিশ্বাস হারাতে
অতঃপর মরে
আত্মবিশ্বাস হারাতে
অবশেষে মরে
নিজেকে হারাতে।
এরপর মৃত্যু একদিন
খুঁজে নিয়ে যায়
অবশিষ্ট শরীর’টা
মানুষ এর নাম দেয়
মৃত্যু, হঠাৎ মৃত্যু।
হঠাৎ বলে নিছক দুনিয়ায় কিছু নাই
কেউ মরে না হঠাৎ করে
মরার আগে মরে যায় বহুভাবে
গোপনে,নীরবে,ধীরে ধীরে,একা।
