১৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

রাবিতে লেখালেখি ও কলাম বিষয়ক কর্মশালা ২১ নভেম্বর

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ | ০৯:৪১ পিএম | ২৪ বার পঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ ও ‘লেখালেখির প্রাথমিক বুনিয়াদ ও কলাম বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর (শনিবার)। বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় এ আয়োজন শুরু হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ তোহা। এতে নবীন সদস্যদের লেখালেখির প্রাথমিক ধারণা ও কলাম রচনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন

ফিচার লেখার হাতেখড়ি যেভাবে হলো

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের জন্য পুরস্কার প্রদান করা হবে। একই আয়োজনে সংগঠনের নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

নবীন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ ও সার্টিফিকেট গ্রহণের জন্য নির্ধারিত অনলাইন লিংকে নিবন্ধন করতে হবে। আগ্রহী অন্যান্য সদস্যরাও নিবন্ধন করতে পারবেন। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে সংগঠনের সদস্যদের সার্টিফিকেট পেতে কর্মশালায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।

নিবন্ধনের শেষ সময় ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা। আগ্রহীদের এই লিংকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীন সদস্যদের জন্য এ আয়োজন তাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উপলক্ষে সব নবীন সদস্যকে নিবন্ধন করে নবীন বরণ ও কর্মশালায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এমজে/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

রাবিতে লেখালেখি ও কলাম বিষয়ক কর্মশালা ২১ নভেম্বর

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

রাবিতে লেখালেখি ও কলাম বিষয়ক কর্মশালা ২১ নভেম্বর

১৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
রাবিতে লেখালেখি ও কলাম বিষয়ক কর্মশালা ২১ নভেম্বর
সবুজ চত্বর | ১৮ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন