১৭ নভেম্বর, ২০২৬
English
Network News BD

জবিতে জব ফেয়ার, নিবন্ধন করতে পারবেন সাবেক শিক্ষার্থীরাও

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ | ০৬:৫৭ পিএম | ৪২ বার পঠিত

শিক্ষার্থী ও স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চাকরিপ্রত্যাশীদের সঙ্গে সম্ভাব্য নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ‘জব ফেয়ার-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

জকসু পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিল্ডিং চত্বরে এ জব ফেয়ার শুরু হবে। এতে শতাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল এমবিএ সম্পন্নকারী সাবেক শিক্ষার্থীরাও এ মেলায় অংশ নিতে পারবেন। এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য জানা, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি কথা বলা এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবেন।

জব ফেয়ার আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বিডিজবস ডটকম লিমিটেড। আগ্রহী শিক্ষার্থী ও স্নাতকেরা www.bdjobs.com/jobfair ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে মেলায় অংশ নিতে পারবেন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৬ নভেম্বর ২০২৬
News Image
Watermark

জবিতে জব ফেয়ার, নিবন্ধন করতে পারবেন সাবেক শিক্ষার্থীরাও

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

জবিতে জব ফেয়ার, নিবন্ধন করতে পারবেন সাবেক শিক্ষার্থীরাও

১৬ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
জবিতে জব ফেয়ার, নিবন্ধন করতে পারবেন সাবেক শিক্ষার্থীরাও
সবুজ চত্বর | ১৭ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন