১৮ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ঢাবিতে তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ | ১২:৩৯ পিএম | ৪০ বার পঠিত

জারির ইবনে কামাল:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ‘দায়িত্ব হস্তান্তর, শপথ গ্রহণ ও সাংগঠনিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

নবীনবরণ ও বিদায় সংবর্ধনায় মুখর ঢাবির আরবি বিভাগ

গত ১৪ নভেম্বর বিকেল সোয়া তিনটায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সংগঠনের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন শাখার সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক যায়েদ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সাবেক সহসভাপতি নুর মোহাম্মদ মামুন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আলী। অতিথিরা নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ ও অভিজ্ঞতা বিনিময় পর্বে আহনাফ আহসিফ মাহিয়ান বলেন, ফোরাম তাঁর লেখালেখির প্রতি আগ্রহ তৈরি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক দক্ষতা অর্জনেও ভূমিকা রেখেছে। দায়িত্ব পালনের সময় পাওয়া বিভিন্ন অভিজ্ঞতাকে তিনি শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাইফুল জামান ঝুমু বলেন, অন্যান্য সংগঠনের কার্যক্রম থেকে কিছুটা দূরে থাকলেও লেখক ফোরামের সৃজনশীল কার্যক্রম তাঁকে আকৃষ্ট করেছে। এ সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ধারাবাহিকতায় নিজেকে একজন কলামিস্ট হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়েছেন তিনি।

পরে সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান শাখার সভাপতি জোবাইদুল ইসলাম। এ সময় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা, নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৭ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ঢাবিতে তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ঢাবিতে তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

১৭ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ঢাবিতে তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত
সবুজ চত্বর | ১৭ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন