২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

রাবিতে লেখক ফোরামের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১২:৫৭ এএম | ২৫ বার পঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ এবং কলাম লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

রাবিতে লেখালেখি ও কলাম বিষয়ক কর্মশালা ২১ নভেম্বর

​‘নবীন বরণ: শব্দের ভুবনে তারুণ্যের অভিষেক’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম। কর্মশালায় প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে নবীনদের লেখালেখির প্রাথমিক ধারণা ও কলাম রচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ তোহা।

​শাখার সভাপতি সবুজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইমা বিভা’র পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম ও মো. জসিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মেহেদি সজীব এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয়।

​আয়োজনে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। এ ছাড়া আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

​পাশাপাশি একই অনুষ্ঠানে ২০২৫–২৬ কার্যবর্ষে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা স্মারক প্রদান করা হয়েছে চার জন সংগঠকে। সেরা উপস্থাপক হয়েছেন সাইমা বিভা, সেরা সংগঠক মোহাম্মাদ আশিক, সেরা লেখক মো. হাবিবুল্লাহ বাহার এবং সেরা সদস্য হয়েছেন মো. আমিনুর রহমান।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীন সদস্যদের বরণ এবং লেখালেখির কৌশলগত প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁদের সাংগঠনিক যাত্রায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

এমজে/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

রাবিতে লেখক ফোরামের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

রাবিতে লেখক ফোরামের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
রাবিতে লেখক ফোরামের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত
সবুজ চত্বর | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন