২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

লাল বেনারসি ও পিতলের গয়নায় মেহজাবীনের নস্টালজিক ব্রাইডাল লুক

ছায়াছন্দ ডেস্ক
ছায়াছন্দ ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ | ০৭:৩৪ পিএম | ২৭ বার পঠিত

আধুনিক ব্রাইডাল ফ্যাশনের চাকচিক্যের ভিড়ে আশি ও নব্বইয়ের দশকের বাঙালি কনের ঐতিহ্যবাহী সাজে নতুন করে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লাল বেনারসি, কপালে টিপ, চোখে কাজল আর পিতলের গয়নায় তাঁর সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের বিয়ের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাজের ছবি ও ভিডিও প্রকাশ করে মেহজাবীন ক্যাপশন দিয়েছেন ‘পুতুল বউ’।

পুরোনো জমিদারবাড়ির আবহে এই ফটোশুটের পরিকল্পনা করেছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল শোভা। হালকা মেকআপ, ঘন মাসকারা ও পরিপাটি করে বাঁধা চুলে মেহজাবীনের স্বাভাবিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজের নকশাও করেছেন ইশরাতুল শোভা। চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। আর ঐতিহ্যবাহী কনের সাজের পোশাকের আয়োজন করেছে অশিন।

ইশরাতুল শোভার ভাষ্য, বর্তমান ব্রাইডাল ফ্যাশনে নানা দেশের সাজসজ্জার প্রবণতা অনুসরণ করতে গিয়ে আশি ও নব্বইয়ের দশকের বাঙালি কনের ঐতিহ্যবাহী সাজ অনেকটাই আড়ালে পড়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে সেই সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরতেই এই ফটোশুটের আয়োজন করা হয়েছে।

ফটোশুটে মেহজাবীনের সাজে প্রাধান্য পেয়েছে বাঙালি কনের চিরচেনা রূপ, যা আধুনিক ফ্যাশনের মধ্যেও অতীতের ঐতিহ্য ও নান্দনিকতাকে নতুন করে তুলে ধরেছে।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২১ নভেম্বর ২০২৬
News Image
Watermark

লাল বেনারসি ও পিতলের গয়নায় মেহজাবীনের নস্টালজিক ব্রাইডাল লুক

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

লাল বেনারসি ও পিতলের গয়নায় মেহজাবীনের নস্টালজিক ব্রাইডাল লুক

২১ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
লাল বেনারসি ও পিতলের গয়নায় মেহজাবীনের নস্টালজিক ব্রাইডাল লুক
ছায়াছন্দ | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন