শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফেসবুক লাইভে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

ছায়াছন্দ ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ PM ১৩ বার পঠিত
ফেসবুক লাইভে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী এই প্রজন্মের একজন আলোচিত গায়িকা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে তাঁর গান আওয়ামী সরকারের পতনের ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছিল। এবার তিনি আলোচনায় এসেছেন বিয়ের খবরে। সম্প্রতি নিজের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করলেও সেখানে স্বামীর মুখ ঢেকে রেখেছিলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জলঘোলা হয়েছে।

অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটল। স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূর নিজেই পারশাকে বিয়ের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

সেখানে তিনি জানান কোনো ধর্ম মেনে নয় তাঁদের বিয়ে হয়েছে আইনি বিধানে। সেটিও বাংলাদেশের প্রচলিত কোনো আইনে নয়। নূরের ভাষ্যমতে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণের প্রয়োজন হয়নি।

বিয়ের খবর এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তিনি জানান সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তাঁরা। পাঞ্জাবি শাড়ির আঁচল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণের মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।

পারশার পরিবার ও ক্যারিয়ারকে সম্মান জানিয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর। একই সঙ্গে তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততা ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আপত্তিকর এআই ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!