ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের ম. হামিদুল হক মানিক সভাপতি এবং এনটিভির গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। ২০২৭-২০২৮ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।

ট্রাইব্যুনালের রায় কার্যকরে কোনো ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক বাংলার সৌরভ জাহাঙ্গীর এবং সহসভাপতি হয়েছেন সরাসরির গালীব হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক হয়েছেন বাসসের কবির আহমেদ খান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের বাজিত হোসেন, দপ্তর সম্পাদক একুশে টিভির আনোয়ারুল কাইয়ুম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বর্তমানের শেখ ফরিদ, ক্রীড়া সম্পাদক এদিনের আকতার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক জনপ্রশাসনের নঈম মাশরেকী।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান, লতিফুল বারী হামিম, গোলাম সাহানী, মাশরুর জামান রনি, মোশাররফ হোসেন, শামসুর রহমান শামস, খাদেমুল ইসলাম, খান আমিন ও গোলাম মোস্তফা।
এর আগে সকালে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
শুভ্র/
