২৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬, উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ০৭:৪১ পিএম | ১৬ বার পঠিত

বই মানুষের উত্তম সঙ্গী উল্লেখ করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, বই মানুষকে ভালো চিন্তা করতে শেখায়, জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়ায় শিশু-কিশোরদের বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে। পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন গল্প, উপন্যাস ও কবিতা পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বাড়াতে পারে। সাহিত্য পাঠ মানুষের একাকিত্ব দূর করে, চিন্তার জগৎ সমৃদ্ধ করে এবং জীবনের নানা পরিস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে।

আরও পড়ুন

ময়মনসিংহ বইমেলায় আসছেন কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবীব

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৬-এর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ। স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষাব্যবস্থায় নিজেদের চিন্তা ও অভিজ্ঞতার আলোকে লিখতে হয়। এ ক্ষেত্রে বই পড়ার অভ্যাস তাদের লেখার দক্ষতা ও ভাষার ব্যবহার বাড়াতে পারে। সাহিত্য থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের নিজস্ব লেখনীকে আরও সমৃদ্ধ করতে পারে।

বই পড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা যেমন প্রয়োজন, তেমনি মানসিক বিকাশ ও মননশীলতা বৃদ্ধির জন্য বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভাগীয় কমিশনার প্রকাশনা শিল্পের মানোন্নয়নে বইয়ের কাগজ, বাঁধাই ও মুদ্রণের গুণগত মান বজায় রাখতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বইয়ের অক্ষর ও ফন্ট পাঠযোগ্য রাখা, নকল ও নিম্নমানের বই এবং অবৈধভাবে প্রকাশিত বইয়ের বিরুদ্ধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বইমেলার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বইমেলা আরও বৃহৎ পরিসরে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন করা হলে বই পড়ার আগ্রহ আরও বিস্তৃত হবে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়বে। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষকে বইমেলায় আসা, বই দেখা, বই কেনা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৬ উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। পরে তিনি বইমেলার স্টল পরিদর্শন করেন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬, উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬, উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

২৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬, উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার
বইবসন্ত | ২৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন