বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার বিকেলে রাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৯টি দল অংশ নেয়।
চূড়ান্ত খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন চট্টগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার সাংগঠনিক ও অভ্যর্থনা কমিটির সভাপতি রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
