২৩ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ | ০৭:০১ পিএম | ১৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনালে রাজশাহীর মুখোমুখি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পেয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া ও খাবার বিতরণ

প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে দলটি। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয় দল। আশা করি আমরা আমাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবো।”

উল্লেখ্য, গতবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

২৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়
স্কোরবোর্ড | ২৩ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন