কুয়াশার বুকে অকাল বর্ষণ
আফরিন আক্তার তারা
সমস্ত জগতের নিয়ম ভঙ্গ করিয়া
আজ কুয়াশার প্রহরে বৃষ্টি নামিল!
প্রকৃতির যে সময় শিশিরের কোমল
পরশে নীরব হইয়া আসিবার কথা,
সে আজ বৃষ্টির বিষণ্ণতায় সমস্ত আকাশ
ভারাক্রান্ত করিয়া তুলিল!

অজানা ঠিকানার খোঁজে
যেন তাহার অন্তরে
বহুদিনের কোনো বিষাদ সঞ্চিত ছিল!
মেঘের অন্তরালে জমিয়া থাকা অভিমান
শেষ পর্যন্ত বৃষ্টিরূপে ঝরিয়া পড়িল।
নদী তার গতিপথ বদলাতে পারল,
ঋতুরাও নিয়ম ভেঙে
একে অন্যের কাছে চলে এল—
শুধু তুমি এলে না!
এই জগতে প্রকৃতির নিয়ম পর্যন্ত
যখন চিরস্থায়ী নহে,
তখন তোমার আগমনের
অসম্ভবতাই-বা এত চিরস্থায়ী কেন?
প্রকৃতি তাহার অসময়কে স্বীকার করিল,
আর আমি?
ক্রমে তোমার না-আসাটুকুকেই
নিয়তি বলিয়া মানিয়া লইলাম…
