আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান। এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
মহিবুল্লাহ শেখ জিসান বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) ও এনগেজমিডিয়ার যৌথ আমন্ত্রণে তিনি থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওপেন টেক ক্যাম্প চিয়াংমাই ২০২৬’ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

পাখির নিরাপদ আবাস নিশ্চিতে জাবি প্রশাসনের নতুন বিধিনিষেধ
সোমবার (২৩ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে মহিবুল্লাহ শেখ জিসান তাঁর চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পাবেন। তাঁর এ অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দের।
উপাচার্য সম্মেলনে জিসানের সফল অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সৃজনশীল পথচলার সাফল্য কামনা করেন।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর থাইল্যান্ডের চিয়াংমাইয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটর, কমিউনিটি সংগঠক ও ডিজিটাল অধিকারকর্মীরা অংশগ্রহণ করবেন।
মহিবুল্লাহ শেখ জিসান জিসু এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন।
