২৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

আমায় ভুলে যাও

শব্দশৈলী ডেস্ক
শব্দশৈলী ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ০৬:৪৩ পিএম | ১৯ বার পঠিত

আমায় ভুলে যাও
মুহিবুল হাসান রাফি

আমায় ভুলে যাও
অতিগোপনে,সযত্নে, নীরবে
অভিযোগ ছাড়া চিঠির খামে।

আরও পড়ুন

কুয়াশার বুকে অকাল বর্ষণ

আমায় ভুলে যাও
বিশাল আকাশের চাঁদের মতো
একাকীত্ব বরণ করে।

আমায় ভুলে যাও
সেই রিমিঝিম বৃষ্টির মাতোয়ারায়
সব স্মৃতি হারিয়ে,মুছে নিয়ে
সদ্য ফুটন্ত পুষ্পের ন্যায়।

আমায় ভুলে যাও
মনোযোগ দাও,স্থির করে
নব্য নিত্য দিগন্তে।

আমায় ভুলে যাও
বাধ্য হয়ে
মানিয়ে নাও
নরপিশাচ ও শারীরিক-মানসিক নির্যাতন থেকে বাঁচতে।

জানি খুব কষ্ট হচ্ছে রোজ রোজ
না পাওয়ার যে আক্ষেপ
সে চিতার দগ্ধ আগুনে পুড়ে, মরে গেছো,বহু আগে
অতঃপর ভুলে যাও আমায়।

কত সইবে আর নির্যাতন
কত বালিশ ভিজাবে, নির্ঘুম রাতের অশ্রুসিক্তে
আর কত নিবে মেনে অত্যাচারিত কটুকথা
কতবার হবে আর অজ্ঞান, বেত্রাঘাতে
কত বার মরবে, মারবে ~ নিজের আত্মা কে
কত জঘন্য নিকৃষ্ঠ হলে
অর্ধমৃত মানুষকে আঘাত করতে পারে
আপনজনেরা ~ বারেবারে
করুণ থেকে অধিকতরে
এরপর আমায় ভুলে যাও।

নিয়তি বাধ্য হয়ে মানিয়ে নিয়ে
অবশেষে আমায় ভুলে যাও।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

আমায় ভুলে যাও

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

আমায় ভুলে যাও

২৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
আমায় ভুলে যাও
শব্দশৈলী | ২৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন