২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশজুড়ে ৩৫ বিশ্ববিদ্যালয়, আয়োজক যবিপ্রবি

মোঃ রাজু
মোঃ রাজু
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ | ০৯:২২ পিএম | ৩০ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল অংশগ্রহণ করছে। ছাত্র ও ছাত্রী—উভয় বিভাগে আটটি করে গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী ম্যাচে ছাত্র বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে একক ও দ্বৈত উভয় ইভেন্টে ২-০ সেটে এবং ছাত্রী বিভাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২-০ সেটে পরাজিত করেছে স্বাগতিক যবিপ্রবি।

প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড় ও অতিথিদের যবিপ্রবির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করি। প্রতিযোগিতাটি সবার জন্য আনন্দময় ও স্মরণীয় হয়ে থাকবে—এটাই প্রত্যাশা।’

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আগত অতিথি ও খেলোয়াড়দের বরণ ও আপ্যায়নের চেষ্টা থাকবে। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে নিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সবাই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে প্রত্যাশা করি। যবিপ্রবির এবারের আয়োজন আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সেরা আয়োজন হিসেবে বিবেচিত হোক, সে চেষ্টা আমাদের থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, ‘যবিপ্রবি এ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যাশা, অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করে সবাই যেন সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরে যেতে পারেন।’

আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় ছাত্র ও ছাত্রী—উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশজুড়ে ৩৫ বিশ্ববিদ্যালয়, আয়োজক যবিপ্রবি

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশজুড়ে ৩৫ বিশ্ববিদ্যালয়, আয়োজক যবিপ্রবি

২৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশজুড়ে ৩৫ বিশ্ববিদ্যালয়, আয়োজক যবিপ্রবি
স্কোরবোর্ড | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন