২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬ | ০৯:০৩ এএম | ১৭ বার পঠিত

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। ওই দিন বেলা ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন।

আরও পড়ুন

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

স্পিকারের প্রত্যাবর্তনের সময় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৯ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার

২৯ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার
স্বদেশ | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন