২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:২১ পিএম | ২৬ বার পঠিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে ২০২৭ সালের ‘জাতীয় দক্ষতামান বেসিক’ শিক্ষাক্রমের তিনটি সেশনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি-মার্চ ও জানুয়ারি-জুন সেশনে ভর্তি চলবে। আর এপ্রিল-জুন সেশনের ভর্তি চলবে আগামী বছরের ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত।

বোর্ডের শর্ট কোর্স শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম অষ্টম শ্রেণি বা জেএসসি/জেডিসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন ভর্তি নেওয়া যাবে। জানুয়ারি-মার্চ ও জানুয়ারি-জুন সেশনের ক্লাস আগামী ৩ জানুয়ারি এবং এপ্রিল-জুন সেশনের ক্লাস ১ এপ্রিল শুরু হবে।

শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ৫০ টাকা, পরীক্ষা ৩০০ টাকা ও সনদপত্র ফি ১০০ টাকাসহ মোট ৪৫০ টাকা দিতে হবে।

সাধারণ ট্রেডে ৩৬০ ঘণ্টার কোর্সে ৬০ ঘণ্টা কমিউনিকেটিভ ইংলিশ এবং মোট ৫০০ নম্বরে (তাত্ত্বিক ১০০ ও ব্যবহারিক ৪০০) মূল্যায়ন হবে। ভাষা ট্রেডে ‘প্রবিধান ২০২৫’-এর নম্বর বিন্যাস অনুসরণ করা হবে।

বিস্তারিত তথ্য ও অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া যাবে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর

২৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি শুরু ১ ডিসেম্বর
পাঠশালা | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন