রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। আজ মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফয়সাল এবং সদস্যসচিব হয়েছেন মো. আশিক ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন মো. নাজমুল খান, মোছা. জামাতুল নাঈম বাঁধন ও আলহাজ্ব আহসান।

রাবিতে লেখক ফোরামের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত
নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক শেখ ফয়সাল বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও লেখনীর বিকাশে কাজ করার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
সদস্যসচিব মো. আশিক ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও সৃজনশীল লেখক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। নতুন লেখক তৈরি, নিয়মিত পাঠচক্র, লেখালেখির কর্মশালা এবং জাতীয় গণমাধ্যমে শিক্ষার্থীদের লেখা প্রকাশের সুযোগ তৈরিতে আমাদের বিশেষ উদ্যোগ থাকবে।
নতুন এ কমিটির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তা ও গঠনমূলক মতপ্রকাশের চর্চা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শুভ্র/
