অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ার একটি হোটেল থেকে সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন সোহেল খান। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর জানান।

না ফেরার দেশে কচ্ছপিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার শামসুল আলম
শাহরিয়ার নাজিম জয় জানান, ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত ছিল। এ সময় প্রোডাকশন বয় তাঁকে নিতে কক্ষে গেলে রুম থেকে বের হওয়ার মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
জয় তাঁর পোস্টে লেখেন, প্রথমে উপস্থিত ব্যক্তিরা ধারণা করেছিলেন, কিছুক্ষণ আগে ড্রাগন ফল খাওয়ার কারণে এমনটি হতে পারে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
শুভ্র/
