১৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

না ফেরার দেশে কচ্ছপিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার শামসুল আলম

তারেক আল মুনতাছির
তারেক আল মুনতাছির
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৫ এএম | ১১৭ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা চেয়ারম্যানপাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা চেয়ারম্যানপাড়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। মরহুম হাশেম সওদাগরের সুযোগ্য পুত্র এবং বিশিষ্ট ব্যক্তি মনজুর ইসলামের ছোট ভাই ছিলেন তিনি।

আরও পড়ুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

ব্যারিস্টার শামসুল আলমের আকস্মিক মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর জন্মভূমি রামুজুড়ে শোকের মাতম শুরু হয়। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত অমায়িক, মেধাবী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি সমাজসেবা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর অস্ট্রেলিয়া থেকে বি. ল’ ও জিডিপিএল সম্পন্ন করে ব্যারিস্টার হিসেবে আইনি পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর এই প্রয়াণে এলাকার শিক্ষা, সমাজ ও আইনাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।

এদিকে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

ডিএ/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

না ফেরার দেশে কচ্ছপিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার শামসুল আলম

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

না ফেরার দেশে কচ্ছপিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার শামসুল আলম

১৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
না ফেরার দেশে কচ্ছপিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার শামসুল আলম
লোকালয় | ১৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন