২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:১৮ পিএম | ২১ বার পঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রবিসাস) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর তৃতীয় তলায় কার্যালয়টির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সহকারী প্রক্টর তারেকুল ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের আহ্বায়ক কমিটি অনুমোদন

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। স্থায়ী ক্যাম্পাস ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা, সহশিক্ষা কার্যক্রম ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরির পাশাপাশি নিজ উদ্যোগেও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের কলম যেমন একটি প্রতিষ্ঠান বা দেশকে ইতিবাচকভাবে গড়ে তুলতে পারে, তেমনি দায়িত্বহীন সাংবাদিকতা ক্ষতির কারণ হতে পারে। তাই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে নিজেদের পরিচয়ের অংশ হিসেবে ধারণ করে শিক্ষার্থীদের সংবাদ পরিবেশন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক, উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিচয় শিক্ষার্থীদের সঙ্গে আজীবন যুক্ত থাকবে। তাই প্রতিষ্ঠানের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিক সমিতির কার্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ভবিষ্যতে প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে কার্যালয়টি আরও সুন্দর ও কার্যকরভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের প্রথিতযশা সাংবাদিকদের মাধ্যমে সমিতির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আরও উপযুক্ত জায়গা পাওয়া গেলে সাংবাদিক সমিতির জন্য উন্নত কার্যালয়ের ব্যবস্থা করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান কার্যালয় বরাদ্দ দেওয়ায় উপাচার্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সাংবাদিক সমিতির জন্য একটি কার্যালয়ের প্রয়োজন দীর্ঘদিন ধরে অনুভব করা হচ্ছিল। কার্যালয় না থাকায় সমিতির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। নানা চ্যালেঞ্জের মধ্যেও তাঁরা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের চেষ্টা অব্যাহত রেখেছেন। নতুন কার্যালয় সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিশ্রুতিবদ্ধ।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

২৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন
সবুজ চত্বর | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন