২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ | ০১:০৫ পিএম | ৩১ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রজাপতি মেলা–২০২৬-এর প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পেছনে ফেলে এ সাফল্য অর্জন করে দলটি।

বিজয়ী দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান। দলের অপর সদস্য ছিলেন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ শরিফুল ইসলাম। তাঁরা দুজনই বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (WSRTBD)-এর সক্রিয় সদস্য।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে প্রজাপতি মেলা। মেলার প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতায় সাধারণত প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি থাকে। তবে এবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা বিশেষভাবে আলোচিত হচ্ছে।

এ অর্জনে আনন্দ প্রকাশ করেছে চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ। বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন, মেহেদী হাসানের এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বিভাগের অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস। বন্যপ্রাণী বিষয়ে আগ্রহ, অধ্যবসায় ও নেতৃত্বের সমন্বয়ে তিনি এ সাফল্য অর্জন করেছেন।

প্রজাপতি শনাক্তকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ বিজয় উচ্চশিক্ষা পর্যায়ে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক আগ্রহ এবং চর্চার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

২৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
সবুজ চত্বর | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন