কুহেলিকার অন্তরালে
আফরিন আক্তার তারা
আবারও ফিরিয়া আসিল সেই কুয়াশাচ্ছন্ন হিমেল প্রহর,
তবে এ কুহেলি আজ ধূসর, বিবর্ণ ও ভীষণ বিষণ্ণ!
দিগন্ত হইতে দিগন্ত নিমজ্জিত কুহেলিময়—
যেন তাহার নিঃস্তব্ধ বুকে সমাধিস্থ হইল
হারাইয়া ফেলা সেই “সাতটি প্রহর”।
যেন কুয়াশার ওপারে আজও পড়িয়া রহিয়াছে
বিস্মৃত দিনগুলির অস্পষ্ট ছায়া!
কুহেলি যেদিন বিলীন হইবে দিগন্তে,
তাহার অন্তরালে হারানো সেই কালও
অদৃশ্য হইবে সময়ের অতল গহ্বরে!

আরও পড়ুন
