২৬ নভেম্বর, ২০২৬
English
Network News BD

সরকারি উদ্যোগে বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ০২:০৪ পিএম | ২১ বার পঠিত

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে আজ সন্ধ্যায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।

আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মীদের বিদায় শুভেচ্ছা জানাবেন।

আরও পড়ুন

মালয়েশিয়া থেকে অভিবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে নেওয়া হবে: মিন অং হ্লাইং

আজ সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন।

পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসা সুবিধা পাবেন তারা।

এই কর্মসূচির আওতায় কর্মীদের বোয়েসেল বা অন্য কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মী প্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সমুদয় ব্যয় নিয়োগকর্তা বহন করছে।

সরকারের এ উদ্যোগে কর্মী প্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে ১১২ জন কর্মীর মোট ২ কোটি ২৪ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

কর্মী বাছাই প্রক্রিয়া দালালমুক্ত ও স্বচ্ছ রাখতে ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।

পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনের ১১২ জন, টপ গ্লোভের ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রির ৩২ জন ও ইউনাইটেড প্লান্টেশনের ৫২৫ জন কর্মীর চাহিদা রয়েছে।

সরকারি এ কর্মসূচিতে কাউকে কোনো টাকা দিতে হয় না উল্লেখ করে তিনি বলেন, বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। কর্মী নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৬ নভেম্বর ২০২৬
News Image
Watermark

সরকারি উদ্যোগে বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

সরকারি উদ্যোগে বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

২৬ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
সরকারি উদ্যোগে বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
স্বদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন