২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ | ০২:১৪ পিএম | ২২ বার পঠিত

কানাডার বিখ্যাত খাবার ‘পুটিন’ এবার জায়গা করে নিতে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। কানাডীয় নভোচারী জোশুয়া কুট্রিকের জন্য বিশেষ খাবার হিসেবে এটি পাঠানো হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)।

তবে মহাকাশযাত্রার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসিভাষী প্রদেশ কুইবেকের জনপ্রিয় এই খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি বা মাংসের ঝোলজাতীয় সস এবং পনিরের বিশেষ টুকরা দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ধারিত খাদ্যসংক্রান্ত নির্দেশনা মেনে কানাডিয়ান স্পেস এজেন্সি কুইবেকের শেফ ইভস লোয়ের সহযোগিতায় তৈরি করেছে দুগ্ধজাত উপাদানমুক্ত ‘স্পেস ভেগান পুটিন’।

ইভস লোয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) মন্ট্রিল কানাডিয়ানস দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি কল্পনা করেছি, জোশুয়া যখন তার প্রিয় পুটিন খাবারটি খাবেন, তখন তার মনে হবে তিনি যেন নিজের বাড়ির পরিবেশ ফিরে পেয়েছেন।’

খাবারটি বিশেষ প্রক্রিয়ায় পানি অপসারণ করে সংরক্ষণযোগ্য করা হয়েছে, যাকে বলা হয় ফ্রিজ-ড্রাইং। চলতি সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি মহাকাশ স্টেশনের রসদ সরবরাহ অভিযানের অংশ হিসেবে এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

২৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন
বিদেশ | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন