২৩ নভেম্বর, ২০২৬
English
Network News BD

যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে আধুনিক পানি পরিশোধন ইউনিট উদ্বোধন

মোঃ রাজু
মোঃ রাজু
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ | ০৪:৩৫ পিএম | ৩২ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে আধুনিক ড্রিংকিং ওয়াটার লাইন অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়। হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এ ছাড়া হলের সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আবাসিক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর হল প্রভোস্টের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, নিরাপদ পানির এই আধুনিক ব্যবস্থাটি আগামী তিন থেকে ছয় মাস পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার মান এবং ইউনিটটির কার্যকারিতা সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও পর্যায়ক্রমে এই প্রকল্প চালু করা হবে।

হলের সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে হলে খুব শিগগিরই উচ্চগতির ওয়াইফাই সংযোগ স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে এবং এ সংক্রান্ত চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হলকে নিজেদের দ্বিতীয় বাড়ি হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজের ঘর যেভাবে পরিষ্কার ও পরিপাটি রাখা হয়, হলকেও ঠিক সেভাবেই যত্নে রাখতে হবে। হলের সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। রুমমেটরা সারা জীবনের বন্ধু; মা-বাবা ও আত্মীয়স্বজনের পর বিপদে-আপদে তারা সবার আগে এগিয়ে আসে। তাই পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে হল জীবনকে উপভোগ করতে হবে।

সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার জানান, বর্তমানে মুন্সী মেহেরুল্লাহ হলে ১ হাজার ১০০-এর অধিক শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। হল প্রশাসন, সহকারী প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্তরিকতায় হলে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, যা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন শেষে গর্বের স্মৃতি হয়ে থাকবে। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ ধরে রাখতে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক ফিস্টে হল প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নবনির্মিত এই পানি পরিশোধন ইউনিটটিতে সম্পূর্ণ আধুনিক ফিল্টারেশন প্রযুক্তি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। কারিগরি বিবরণ অনুযায়ী, প্রথম ট্যাংক থেকে দুটি শক্তিশালী পাম্পের মাধ্যমে পানি টেনে মূল ফিল্টারে নেওয়া হয়। সেখানে বিশেষায়িত অ্যাক্টিভেটেড ফিল্টার মিডিয়া (এএফএম) এবং পাথর ও বিভিন্ন আকারের বিটস দিয়ে তৈরি আটটি স্তরের সমন্বয়ে পানি থেকে আয়রন ও ময়লা দূর করা হয়। এরপরও পানিতে বিন্দু পরিমাণ ময়লা বা ক্ষতিকর উপাদান রয়ে গেলে দ্বিতীয় আরেকটি পিউরিফিকেশন ফিল্টার এবং জীবাণুনাশের জন্য নির্ধারিত শিডিউল অনুযায়ী ডোজিং পাম্পের মাধ্যমে ক্লোরিন ডাই-অক্সাইড ব্যবহার করে পানি শতভাগ নিরাপদ করা হয়।

পরিশোধিত পানি সরাসরি ৫ হাজার লিটার ধারণক্ষমতার ফুড-গ্রেড প্লাস্টিক ট্যাংকে জমা হয় এবং আউটপুট লাইনের মাধ্যমে হলের প্রতিটি ফ্লোরে সরবরাহ করা হয়। হলের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর দৈনিক পানির চাহিদার কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে। ৫ হাজার লিটার রিজার্ভ থাকায় কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও তাৎক্ষণিক পানি সংকটের আশঙ্কা থাকবে না। এ ছাড়া ফিল্টারের কার্যক্ষমতা অটুট রাখতে এবং ভেতরে আয়রন ও ময়লা জমতে না দিতে প্রতিদিন সকাল ১১টায় স্বয়ংক্রিয় টাইমারের মাধ্যমে প্রায় তিন মিনিট ধরে ব্যাকওয়াশ প্রক্রিয়ায় জমে থাকা ময়লা নির্দিষ্ট পাইপ দিয়ে বের করে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপাচার্য ও অতিথিরা হলের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমটির উদ্বোধন করেন এবং অন্তঃহল ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে আধুনিক পানি পরিশোধন ইউনিট উদ্বোধন

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে আধুনিক পানি পরিশোধন ইউনিট উদ্বোধন

২৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে আধুনিক পানি পরিশোধন ইউনিট উদ্বোধন
সবুজ চত্বর | ২৩ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন