নিজ নিজ এলাকায় সংবাদ সংগ্রহ ও মানুষের কথা তুলে ধরতে প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক আলোকিত সকাল। আগ্রহীদের সংবাদপত্রটির সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের গল্প তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

‘গ্রাম বাংলার সংবাদ, মানেই আমরা’ স্লোগানকে সামনে রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গ্রামবাংলার প্রতিটি ঘটনা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কাজ করছে দৈনিক আলোকিত সকাল।
প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে আগ্রহীরা নিজ নিজ এলাকার সংবাদ পরিবেশন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং ইতিবাচক উদ্যোগের খবর তুলে ধরার সুযোগ পাবেন।
প্রতিনিধি নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য দৈনিক আলোকিত সকালের পক্ষ থেকে ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।
আগ্রহীরা dailyalokitosakal@gmail.com ঠিকানায় ই-মেইল অথবা ০১৯৭২২১১৪৪০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
শুভ্র/
