শিরোনাম:
Network News BD
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:২৮ PM ১৯ বার পঠিত
নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে আজ শনিবার সকাল ৯ টা থেকে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সঠিক ব্যবহার, মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের কৌশল এবং ভুয়া খবর বা গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৪০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!