শিরোনাম:
Network News BD
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মিমিক্রি আর্টিস্ট জেরিনের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:০৯ PM ২৫ বার পঠিত
মিমিক্রি আর্টিস্ট জেরিনের জন্মদিন আজ

ফাইল ছবি

কার্টুন চরিত্রের কণ্ঠ অনুকরণ করে পরিচিতি পাওয়া আয়েশা আক্তার জেরিনের জন্মদিন আজ। বিশেষ কোনো আয়োজন নয়, বরং মানুষের ভালোবাসা ও শুভকামনায় দিনটি কাটানোর কথা জানিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেরিন লিখেছেন, এ বছর বড় কোনো আয়োজন নেই, আছে শুধু কৃতজ্ঞতায় ভরা হৃদয়। যারা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার কাছে সুস্বাস্থ্য, মানুষের সেবা করার শক্তি এবং একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য দোয়া চেয়েছেন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার মাস্টার পাড়ার বাসিন্দা জেরিন বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ৩০টিরও বেশি কার্টুন চরিত্রের কণ্ঠ অনুকরণ করতে পারেন। শিনচ্যান, ডোরেমন, মিনা কার্টুন ও সিসিমপুরের বিভিন্ন চরিত্রের কণ্ঠ নকল করে তিনি পরিচিতি পেয়েছেন।

মিমিক্রির পাশাপাশি মানুষের সেবাকে জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখেন জেরিন। তিনি মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন। বর্তমানে ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছেন মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে। হাসপাতালের নবজাতকের সঙ্গে নার্সিং পোশাকে নিজের একটি ছবিও জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

জেরিনের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ এবং মানুষের সেবায় আরও এগিয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!