শিরোনাম:
Network News BD
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আজ তাহসানের জন্মদিন

ছায়াছন্দ ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৯:০৪ AM ১৭ বার পঠিত
আজ তাহসানের জন্মদিন

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার, অভিনেতা এবং শিক্ষক তাহসান খানের জন্মদিন আজ ১৮ অক্টোবর। ব্যতিক্রমী সুর ও কথার গান দিয়ে একসময় কোটি দর্শকের মন জয় করেছিলেন তিনি। তবে এখন তিনি বিনোদন জগত থেকে অনেকটাই নিভৃতচারী।

ছোটবেলা থেকেই গানের সাথে তার সখ্যতা। ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন তিনি। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তার মূল যাত্রা শুরু হয়। এরপর ২০১২ সালে গঠন করেন নিজের ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। গায়কের বাইরে অভিনেতা হিসেবেও তিনি সমান জনপ্রিয়তা পেয়েছেন। ‘দূরে’, ‘আলো’, ‘কে তুমি’, ‘কেউ না জানুক’, কিংবা ‘রঙে রঙে রঙিন হবো’ গানগুলো আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।

দীর্ঘ ২৫ বছরের সফল সংগীত ক্যারিয়ার শেষে গত বছরের সেপ্টেম্বরে গান থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন তাহসান। অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেলবোর্নের একটি কনসার্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মূলত গলায় ‘হেটেরোটোপিয়া’ নামক বিরল সমস্যার কারণে গান গাইতে শারীরিক সমস্যা হওয়া এবং একটি সাধারণ জীবনের জন্যই তিনি সংগীতাঙ্গন ও সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসান ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর কয়েক বছর একা থাকার পর ২০২৫ সালের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে দ্বিতীয় বিয়ে করেন তাহসান। তবে দুর্ভাগ্যবশত এই সংসারটিও বেশিদিন টেকেনি। কয়েক মাস পরই তাদের মাঝে দূরত্ব তৈরি হয় এবং ২০২৬ সালের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানান।

বর্তমানে সব ধরনের প্রচারের আলো থেকে দূরে আছেন এই তারকা। গান বা অভিনয়ে নতুন করে না পেলেও তার পুরনো কাজগুলো ভক্তদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। নেটওয়ার্ক নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে প্রিয় এই শিল্পীর জন্মদিনে রইল অনেক শুভকামনা।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!