শিরোনাম:
Network News BD
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কক্সবাজারে রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিস নিহত, উপাচার্যের শোক

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৬ PM ১৩ বার পঠিত
কক্সবাজারে রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিস নিহত, উপাচার্যের শোক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাফিস তেহামীসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখের ও বেদনার। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উপাচার্য অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আশ্বাস দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতদের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহত শিক্ষার্থী মো. নাফিস তেহামীর বাড়ি বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ চুনাখালী গ্রামে। তাঁর বাবার নাম মো. জেয়াদুল কবির এবং মায়ের নাম কাজল রেখা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!