শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

প্রিয় শিক্ষককে নিয়ে লিখে পাঠান নেটওয়ার্ক নিউজ বিডি-তে

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ AM ৫৪ বার পঠিত
প্রিয় শিক্ষককে নিয়ে লিখে পাঠান নেটওয়ার্ক নিউজ বিডি-তে

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

📢 বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে লেখা আহ্বান! 📝

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে আপনিও লিখতে পারেন। প্রিয় শিক্ষকের সঙ্গে আপনার অমলীন কোনো স্মৃতি, তাঁর অজানা কোনো গল্প কিংবা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে আপনার মতামত আমাদের লিখে জানান।

📝 লেখা পাঠানোর নিয়ম ও শর্তাবলী:

  • লেখাটি সম্পূর্ণ মৌলিক হতে হবে। অন্য কোনো মাধ্যম থেকে আংশিক বা সম্পূর্ণ কপি করা লেখা গ্রহণযোগ্য নয়।
  • লেখাটি অবশ্যই অপ্রকাশিত হতে হবে (এমনকি নিজের সোশ্যাল মিডিয়াতেও আগে প্রকাশ করা যাবে না)।
  • লেখার সাথে আপনার নাম, শিক্ষাপ্রতিষ্ঠান বা পেশার নাম এবং একটি সচল মোবাইল নম্বর যুক্ত করতে ভুলবেন না।
  • লেখাটি বাংলা ইউনিকোড ফন্টে লিখে পাঠাতে হবে।
  • লেখার শব্দসংখ্যা ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে হলে ভালো হয়।
  • চাইলে আপনার বা আপনার প্রিয় শিক্ষকের একটি সুন্দর ছবি লেখার সাথে যুক্ত করে দিতে পারেন।

📧 কোথায় ও কীভাবে পাঠাবেন:

আপনার লেখাটি পাঠিয়ে দিন feature@networknewsbd.com ঠিকানায়। ইমেইল পাঠানোর সময় সাবজেক্টে অবশ্যই “বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লেখা” কথাটি স্পষ্টভাবে উল্লেখ করবেন।

⏳ লেখা পাঠানোর শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২৬

দেরি না করে আজই আপনার ভাবনাগুলো গুছিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!