প্রিয় শিক্ষককে নিয়ে লিখে পাঠান নেটওয়ার্ক নিউজ বিডি-তে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
📢 বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে লেখা আহ্বান! 📝
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে আপনিও লিখতে পারেন। প্রিয় শিক্ষকের সঙ্গে আপনার অমলীন কোনো স্মৃতি, তাঁর অজানা কোনো গল্প কিংবা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে আপনার মতামত আমাদের লিখে জানান।
📝 লেখা পাঠানোর নিয়ম ও শর্তাবলী:
- লেখাটি সম্পূর্ণ মৌলিক হতে হবে। অন্য কোনো মাধ্যম থেকে আংশিক বা সম্পূর্ণ কপি করা লেখা গ্রহণযোগ্য নয়।
- লেখাটি অবশ্যই অপ্রকাশিত হতে হবে (এমনকি নিজের সোশ্যাল মিডিয়াতেও আগে প্রকাশ করা যাবে না)।
- লেখার সাথে আপনার নাম, শিক্ষাপ্রতিষ্ঠান বা পেশার নাম এবং একটি সচল মোবাইল নম্বর যুক্ত করতে ভুলবেন না।
- লেখাটি বাংলা ইউনিকোড ফন্টে লিখে পাঠাতে হবে।
- লেখার শব্দসংখ্যা ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে হলে ভালো হয়।
- চাইলে আপনার বা আপনার প্রিয় শিক্ষকের একটি সুন্দর ছবি লেখার সাথে যুক্ত করে দিতে পারেন।
📧 কোথায় ও কীভাবে পাঠাবেন:
আপনার লেখাটি পাঠিয়ে দিন feature@networknewsbd.com ঠিকানায়। ইমেইল পাঠানোর সময় সাবজেক্টে অবশ্যই “বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লেখা” কথাটি স্পষ্টভাবে উল্লেখ করবেন।
⏳ লেখা পাঠানোর শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২৬
দেরি না করে আজই আপনার ভাবনাগুলো গুছিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন।