শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সুরকুঞ্জের রজতজয়ন্তী উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪১ PM ১৬ বার পঠিত
সুরকুঞ্জের রজতজয়ন্তী উদ্‌যাপন

ছবি: সংগৃহীত

শুক্রবার বিকেল চারটায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শফিউর রহমান মিলনায়তনে সুরকুঞ্জের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক রাহামুনা আরা খান মজলিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন হামিদুর রহমান।

অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় প্রখ্যাত ব্যক্তিত্ব পণ্ডিত সুনীল চন্দ্র দাসকে।

অনুষ্ঠানে জাগো আর্ট সেন্টারের পরিচালক অপূর্ব নারায়ণ চক্রবর্তী বলেন, আমাদের দেশের অন্যতম সেরা অভিনেত্রী ও নৃত্যশিল্পী রৌশন জামিল এবং তাঁর স্বামী গহর জামিলের হাত ধরে গড়ে ওঠে জাগো আর্ট সেন্টার। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন তার নিজস্ব মহিমায় এগিয়ে চলেছে। ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাগো আর্ট সেন্টারের পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই ভালো থাকুন, সংস্কৃতির জয় হোক এবং সব সৎ কর্মের জয় হোক।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরিশেষে তিনি পণ্ডিত সুনীল চন্দ্র দাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আলোচনা পর্ব শেষে জাগো আর্ট সেন্টারের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় সঞ্চারী ভট্টাচার্যের গানে সুরের মূর্ছনায় পুরো অডিটোরিয়াম আলোকিত হয়ে ওঠে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!