শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

প্রকৌশল পেশার পাশাপাশি সমাজসেবায় অবদান, ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি

তানজিদ শুভ্র

তানজিদ শুভ্র

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ PM ২০ বার পঠিত
প্রকৌশল পেশার পাশাপাশি সমাজসেবায় অবদান, ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি

ফাইল ছবি

প্রকৌশল পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রেখে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের তরুণ সমাজকর্মী এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত। ইফাদ অটোস পিএলসির এই প্রোডাকশন ইঞ্জিনিয়ার পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’।

আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডন থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর পুরস্কারপ্রাপ্তির ঘোষণা দেওয়া হয়।

প্রিন্সেস ডায়ানার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশের এমন তরুণদের সম্মানিত করে, যাঁরা সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত সামমাম সাকতি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন ইয়ুথ আর্মি ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তিনি বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছেন।

সংগঠনটির অন্যতম প্রধান প্রকল্প ‘এডুকেশন ফর অল’। সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় শিশুদের বিনামূল্যে শিক্ষা, বই, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়। বর্তমানে ১০টি দেশে সংশ্লিষ্ট কান্ট্রি ডিরেক্টরদের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বীজ সংরক্ষণ ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডেও সক্রিয় সংগঠনটি। এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সামমাম সাকতির এই অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের সামাজিক নেতৃত্ব ও মানবিক উদ্যোগের পরিচিতি তুলে ধরেছে। তাঁর এই স্বীকৃতি দেশের তরুণ প্রজন্মকে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!