শিরোনাম:
Network News BD
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

লেক্সপ্লেইন বাংলাদেশের নতুন সিইও মুহম্মদ সজীব প্রধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৪:২৪ PM ২৯ বার পঠিত
লেক্সপ্লেইন বাংলাদেশের নতুন সিইও মুহম্মদ সজীব প্রধান

ছবি: সংগৃহীত

লেক্সপ্লেইন বাংলাদেশের (Lexplain Bangladesh) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহম্মদ সজীব প্রধান। গত ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তাঁকে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ প্রদান করেন।

লেক্সপ্লেইন বাংলাদেশ আইন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনাকে সুখপাঠ্য করতে দেশজুড়ে কাজ করে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি বিষয়ক প্রতিষ্ঠান হিসেবে এর বিশেষ সুনাম রয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সজীব প্রধান আশাবাদ ব্যক্ত করে জানান, তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার পাশাপাশি এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সজীব প্রধানের এ নিয়োগ তাঁর পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর নেতৃত্বে লেক্সপ্লেইন বাংলাদেশ নিজেদের লক্ষ্য বাস্তবায়নে আরও কার্যকরভাবে এগিয়ে যাবে—এমন আশাবাদ সংশ্লিষ্ট মহলের।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!