শিরোনাম:
Network News BD
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৪৬ PM ১৮ বার পঠিত
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে সাম্প্রতিক বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রম সচল রাখার বিষয়টিতে বেশি মনোযোগ দিতে হচ্ছে। এ কারণে মজুরি প্রস্তাব তৈরির জন্য তাদের আরও সময় প্রয়োজন। তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সদস্যদের সম্মতিতে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেই মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।

এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। আগামী সভায় তারা প্রস্তাব দিতে ব্যর্থ হলেও বোর্ড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেবে। তাদের প্রস্তাবের জন্য অপেক্ষা করে থাকবে না বোর্ড।

ব্রিফিংয়ে চেয়ারম্যান জানান, সভায় সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানতে চলতি সপ্তাহের মধ্যেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন।

এ ছাড়া মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক সূচকগুলো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকেই কার্যকর করা সম্ভব হবে। সে ক্ষেত্রে শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!