অনলাইন নিউজ পোর্টাল নেটওয়ার্ক নিউজ বিডির ট্রেইনি সাব এডিটর এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান নিরবের মা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাব্বির হাসান নিরব নিজেই তাঁর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি হৃদরোগজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর এই মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাব্বির হাসান নিরবের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেটওয়ার্ক নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক এমকে মাহদী। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা। সহ-সভাপতি তারেক আল মুনতাছির এক শোকবার্তায় বলেন, আমার সহযোদ্ধা সাব্বির হাসান নিরবের মা ইন্তেকাল করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
ডিএ/
