শিরোনাম:
Network News BD
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তারুণ্যের প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী আজ

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ AM ১৭ বার পঠিত
তারুণ্যের প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

‘ভালো আছি ভালো থেকো’ গানের অমর স্রষ্টা ও তারুণ্যের প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে তাঁর জন্মভূমি বাগেরহাটের মোংলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের আধুনিক কবিতায় সত্তরের দশকের অন্যতম প্রধান কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সাহিত্যক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

কবির জন্মবার্ষিকী স্মরণে তাঁর জন্মভূমি মোংলার মিঠেখালিতে রুদ্র স্মৃতি সংসদ নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং অন্তর বাজাও এর সংগীতানুষ্ঠান।

স্বল্পায়ু জীবনে কবি রুদ্র সাতটি কাব্যগ্রন্থ, গল্প ও কাব্যনাট্য রচনা করেছেন। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এর মতো কালজয়ী কবিতার মধ্য দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। উপদ্রুত উপকূল ও ফিরে চাই স্বর্ণগ্রাম কাব্যগ্রন্থের জন্য তিনি মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!