১২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ময়মনসিংহের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার চেষ্টা করব: পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ | ০৫:৪৪ পিএম | ১৬ বার পঠিত

ময়মনসিংহের ১০ উপজেলায় জেলা পরিষদের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রকল্পগুলোর চেক হস্তান্তর করেন।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র বদলে যাবে। খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামো উন্নয়ন, খেলাধুলা এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে। আগামী চার বছরে এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে উন্নয়নের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। বর্তমান সরকার প্রকাশ্যে প্রকল্পের চেক বিতরণ করছে, যাতে কোথায় কত টাকার উন্নয়নকাজ হচ্ছে, তা সবাই জানতে পারেন। ভবিষ্যতেও এভাবে স্বচ্ছতার সঙ্গে বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। মেয়েদের শিক্ষার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় সড়ক প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়েছে, ময়মনসিংহেও এ ধরনের প্রকল্প রয়েছে। দেশের সক্ষমতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। উন্নয়ন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ন করে যারা ব্যক্তিস্বার্থ হাসিল করতে চায়, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৭ ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির প্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ময়মনসিংহের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার চেষ্টা করব: পর্যটনমন্ত্রী

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ময়মনসিংহের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার চেষ্টা করব: পর্যটনমন্ত্রী

১২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ময়মনসিংহের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার চেষ্টা করব: পর্যটনমন্ত্রী
স্বদেশ | ১২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন