শিরোনাম:
Network News BD
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রূপপুর প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ PM ১৬ বার পঠিত
রূপপুর প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন-রোসাটম।

আজ রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি এবং এর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, ভিভিইআর-১২০০ (ভিভিইআর-১২০০) রিঅ্যাক্টরযুক্ত এই প্ল্যান্টের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক গ্রিড সংযোগ যত দ্রুত সম্ভব নিশ্চিত করা সম্ভব হবে।

রোসাটমের মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।

মহাপরিচালক জানান, আগামী বছর দ্বিতীয় ইউনিটের কমিশন ও প্রাথমিক স্টার্ট-আপ বা চালুকরণ কার্যক্রম শুরু হবে।

এছাড়াও বৈঠকে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং রূপপুর প্রকল্পের সফলতা ও অভিজ্ঞতার আলোকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!