রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (রুসাফ) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে হাবিবুল বাশার হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন আরিয়ান মনোনীত হয়েছেন। আজ শুক্রবার (৯ অক্টোবর) রুসাফ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন সভাপতি হাবিবুল বাশার হৃদয় এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আগামী এক বছরের জন্য গঠিত নতুন এই কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে যাঁরা মনোনীত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন সহসভাপতি শাকিল আহমেদ ও আবিদা সাদিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ এস দৌলত ও ফয়সাল আহমেদ নিয়ন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত রহমান ও ওবায়দুল সিফাত, দপ্তর সম্পাদক পদে সাব্বির হোসেন এবং প্রচার সম্পাদক পদে রেদওয়ান আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
