শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ৯:৩০ PM ৬ বার পঠিত
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি, সম্পাদক, গবেষক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার আজ এক বার্তায় কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আজ বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি আল মুজাহিদী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

কাল শনিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে কবি আল মুজাহিদীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে তার নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।

কবির ছেলে শাবিব আল মুজাহিদীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গত বুধবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রক্তে সংক্রমণ, কিডনি ও হৃদযন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ শুক্রবার দুপুরে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!