শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মোঃ মিজানুর রহমানের কবিতা অসময়ের মুষলধারে

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM ১৮ বার পঠিত
মোঃ মিজানুর রহমানের কবিতা অসময়ের মুষলধারে

ছবি: সংগৃহীত

অসময়ের মুষলধারে
মোঃ মিজানুর রহমান

ঝরছে ধারা অঝোরে,
পাড়াজুড়ে সুনসান নীরবতা।
জনশূন্য ভিজে পথে
তৃষ্ণার্ত মাটি জুড়ায় পিপাসা।

গেঁয়ো কিশোরের ছুটোছুটি,
বৃষ্টিতে মেতে মাতামাতি,
পেছনে মা-মাসির বকুনি,
“সর্দি লাগলে টের পাবি তখনি!”

এদিকে পরীক্ষার বেলা বাজে,
কী করে পৌঁছাই সে কাজে?
যেতে ঘণ্টা দেড়েক লাগে যে,
বাইরে বৃষ্টি নামে মুষলধারে।

কী উপায়ে যাই বিদ্যালয়ে?
শিক্ষকমশাই বড় যে কঠিন,
মিনিট গুনে পার করেন দিন।
দেবেন কি আমায় একরত্তি সময়-ঋণ?

ভাবছি বসে তাই,
হতাম যদি রূপকথার কোনো জিন!
ছাতা কেবল মাথাটি বাঁচায়,
গা ভিজে কাঁপুনি নামায়,
বৃষ্টিপিসি, এবার থামো এই বেলায়।

ডিএ/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!