শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মোঃ সৈয়দুল ইসলামের ছড়া ভিটামিন

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ৭:২৭ PM ৭ বার পঠিত
মোঃ সৈয়দুল ইসলামের ছড়া ভিটামিন

ছবি: এআই

ভিটামিন
মোঃ সৈয়দুল ইসলাম

গাজর, কুমড়ায় ভিটামিন ‘এ’
যতই পারি খাবো,
মিষ্টি আলু, পালং শাকেও
এ ভিটামিন পাবো।

মাংস, ডিমে ভিটামিন ‘বি’
সাধ্যমতো খাবো,
শাকসবজিতেও ‘বি’ আছে ভাই
বাড়িতে লাগাবো।

কমলা, লেবুতে ভিটামিন ‘সি’
খাবো বেশি করে,
পেয়ারাতেও ‘সি’ ভিটামিন
কিনে রাখবো ঘরে।

সূর্যের আলোয় ভিটামিন ‘ডি’
দুধেও ‘ডি’ আছে,
এই সমস্ত খাবার খেয়েই
জীবন সবার বাঁচে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!